জাগো কৃষি সম্পর্কে (About Jago Krishi)

জাগো কৃষি উদ্যোক্তা ও গ্রাহকদের জন্য একটি বিশ্বস্ত ই-কমার্স প্ল্যাটফর্ম। আমরা ২০২১ সাল থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়মিতভাবে সৌখিন/ফেন্সি মুরগি, পাখি ও হাঁস সরবরাহ করে আসছি।

আমরা দেশের বিভিন্ন অনুমোদিত ও নির্ভরযোগ্য হ্যাচারি এবং সরবরাহকারীর কাছ থেকে বিভিন্ন জাতের সৌখিন/ফেন্সি মুরগি, পাখি ও হাঁসের জিরো বয়সের বাচ্চা সংগ্রহ করি এবং শতভাগ গুণগত মান নিশ্চিত করে উদ্যোক্তাদের নিকট পৌঁছে দেই। পাশাপাশি, সৌখিন খামারকে আরও সহজ করতে ২০২৬ সাল থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কৃষি/খামারের উপকরণ সরবরাহ কার্যক্রম শুরু করেছি।

একই সঙ্গে কৃষিভিত্তিক বিভিন্ন অর্গানিক ও ফরমালিনমুক্ত পণ্য—আম, লিচু, খেজুড় ও নদীর টাটকা মাছসহ নিরাপদ খাদ্যপণ্য সারা দেশে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। প্রতিটি উদ্যোক্তা ও গ্রাহকদের আস্থা এবং সন্তুষ্টি অর্জনই জাগো কৃষি’র সর্বোচ্চ অগ্রাধিকার।

আমাদের পণ্যসমূহ (Our Products)

উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের চাহিদা অনুযায়ী জাগো কৃষি’র পণ্যসমূহ প্রধানত তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যথা— ১. লাইভস্টক (Livestock),  ২. এগ্রো/খামার ভিত্তিক এক্সেসরিজ এবং  ৩. কৃষিজাত খাদ্য পণ্য

জীবিত পণ্য (Livestock)

লাইভস্টক পণ্য বলতে জীবিত প্রাণী—যেমন বিভিন্ন সৌখিন/ফেন্সি মুরগি, পাখি ও হাঁস ইত্যাদিকে বোঝায় হয়েছে।

কৃষিজাত খাদ্যপণ্য (Agro-based Food Products)

কৃষিজাত খাদ্যপণ্য বলতে বিভিন্ন অর্গানিক ও ফরমালিনমুক্ত (আম, লিচু, খেজুড়) পণ্য, নদীর টাটকা মাছ —ইত্যাদিকে বোঝায়।

এগ্রো ও খামার ভিত্তিক এক্সেসরিজ (Agro & Farm Equipment)

এগ্রো ও খামার ভিত্তিক এক্সেসরিজ বলতে ইনকিউবেটর (Incubator), ফিডার, হিটার, ফার্মিং মেডিসিন, ক্লিনিং ও ম্যানেজমেন্ট সরঞ্জাম ইত্যাদি।

আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি (Our Mission & Promise)

জাগো কৃষি’ খামারি, উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকদের জন্য একটি আধুনিক, বিশ্বস্ত ও প্রযুক্তিনির্ভর ই-কমার্স প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি—সঠিক পণ্য, কার্যকর দিকনির্দেশনা এবং নির্ভরযোগ্য সেবা একজন উদ্যোক্তাকে সাফল্যের পথে এগিয়ে নিবে। অন্যদিকে অথেনটিক এবং নিরাপদ খাদ্যপণ্য সরাসরি গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার।

আমাদের মূল লক্ষ্যসমূহ—

  • ন্যায্য মূল্যে শতভাগ সুস্থ, সবল ও মানসম্মত সৌখিন লাইভস্টক পণ্য সরবরাহ করা
  • খামারি ও নতুন উদ্যোক্তাদের জন্য শিক্ষা ও সহায়ক পরিবেশ তৈরি করা
  • সকল গ্রাহকদের অথেনটিক ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ
  • সর্বোপরি উদ্যোক্তা ও গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন

এম. এ. বারিক

জাগো কৃষি’র প্রতিষ্ঠাতা

উত্তর বঙ্গের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই কৃষির সঙ্গে জড়িত ছিলাম। কৃষি শুধু একটি পেশা নয়—এটি আমাদের জীবন, সংস্কৃতি ও অর্থনীতির মূল ভিত্তি।

এই বাস্তবতাকে সামনে রেখে সিদ্ধান্ত নেই -গ্রাম থেকে নগরে, সৌখিন খামারি, নতুন উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকদের ন্যায্য মূল্যে সুস্থ ও মানসম্মত লাইভস্টক পণ্য, কৃষি উপকরণ এবং নিরাপদ খাদ্যপণ্য সবার নিকট পৌঁছে দিবো। সেই ভাবনা থেকেই আমার গড়ে জাগো তোলা জাগো কৃষি

জাগো কৃষি মূলত এমন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যা দায়িত্ববোধ, প্রতিশ্রুতি—খামারি ও উদ্যোক্তাদের পাশে থাকা, তাদের স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়া এবং সকল গ্রাহকদের শতভাগ আস্থা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা।

জাগো কৃষি পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

আন্তরিক শুভেচ্ছায়, এম. এ বারিক।

Image Gallery

দেশব্যাপী আমাদের সাথে যুক্ত সেরা ব্র্যান্ডসমূহ

আরো বিস্তারিত জানতে ঘুরে আসুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক থেকে।